
তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এযুগে, শুধু তাত্ত্বিক শিক্ষায় মানুষের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন ব্যবহারিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে একটি সমন্বিত শিক্ষা পরিকল্পনা। মাদরাসা শিক্ষাকে মূলধারার বাহিরে রাখায় আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করা উম্মাহর জন্য অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে, উম্মাহ ইনস্টিটিউট মানুষের আধ্যাত্মিক উন্নয়ন, নৈতিক দিক নির্দেশনা এবং সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। এজন্য আমরা জ্ঞানের প্রত্যেকটি শাখায় ধর্মীয় শিক্ষার সমন্বয় জরুরী বলে মনে করি। কেননা মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরী করতে না পারলে দূর্নীতি-দুরাচার দূর করা সম্ভব নয়। তাই, উম্মাহ ইনস্টিটিউট জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি দেশী-বিদেশী সর্বাধুনিক পাঠ্যক্রমের সমন্বয়ে একটি সমন্বিত শিক্ষাক্রম প্রনয়ন করে যুগের চাহিদা মেটানোর উদ্যোগ গ্রহণ করেছে।
আমাদের ভিশন
আজকের শিশু আমাদের পরিচর্যায় হবে আগামী দিনের সৎ ও সৃজনশীল নেতা।

জাতীয় শিক্ষাক্রমের অনুসরণ করে পাঠদান করা হয়
এ উম্মাহ ইনস্টিটিউট-এ পাঠদানের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত জাতীয় শিক্ষা কারিকুলাম কে অনুসরণ করা হয়।

ইসলামী বুনিয়াদী শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয়
ইসলামী বিষয়াদীকে শেখানোর জন্য আল-কুরআন ও তারবিয়াহ তথা সম্পূরক ইসলামী শিক্ষাকে সকল ক্লাসের সিলেবাসভুক্ত করা আছে।

সবাইকে কর্মমূখী ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত করা হয়
শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় আগ্রহী করা হয়। বিশেষ করে সবার জন্য ভাষা শিক্ষা ও বড়দের জন্য কৃষি বিষয় সিলেবাসভুক্ত করা আছে।

নানা রকম কো-কারিকুলামকে আনুষ্ঠানিক ভাবে শেখানো হয়
শিশুদের মন ও মননের বিকাশে ড্রয়িং, আর্ট, ক্রাফট, ক্যালিওগ্রাফি, সাংস্কৃতিক কার্যক্রম এবং টিভি ক্লাসের মতো বিষয়গুলো রুটিন অনুযায়ী পরিচালনা করা হয়।
আমাদের মিশন
শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক, নৈতিক ও আবেগগত উন্নয়ন ঘটানো, যাতে তারা ইসলামী জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তিতে সমৃদ্ধ, সৃজনশীল এবং সমাজের জন্য দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে উঠতে পারে।


আমাদের মূল্যবোধ
"দয়া, আন্তরিকতা, স্থিরতা, বিনম্রতা, সম্মান, কৃতজ্ঞতা, সততা আর ইতিবাচকতা"
শিক্ষা ব্যবস্থা
উম্মাহ ইনস্টিটিউট সরকারি জাতীয় শিক্ষা কারিকুলাম ও আধুনিক প্রাথমিক শিক্ষার সাথে সমন্বিত ইসলামী বুনিয়াদি শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান। এখানে সাধারণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আল-কুরআন ও ইসলামের মৌলিক বিষয়ে বাস্তব দীক্ষা দেওয়া হয়। এছাড়া, সাধারণ শিক্ষার সাথে হিফজ সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের আবাসিক বিভাগে বিশেষ ব্যবস্থাপনায় ভর্তির সুযোগ রয়েছে।



Ummah Institute
উম্মাহ ইনস্টিটিউটের চমৎকার পরিবেশ এবং সমন্বিত শিক্ষাকার্যক্রম পরিদর্শকদের গভীরভাবে মুগ্ধ করে।
Basirpur Tokerbazar , Sylhet, Bangladesh
+880 1332-851091
ummahinstitute2023@gmail.com
